পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির শীর্ষক সেমিনার অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


রাহাত ভূঁইয়া প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ১:৫৩ অপরাহ্ন
পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি (BWPEA)-এর আয়োজনে রাজধানীর পানি ভবনের মাল্টিপারপাস হলরুমে “Sustainable Infrastructure and Strategic Planning in the Water & Power Sectors: The Role of Engineers in Future Leadership” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান এবং পানি সম্পদ ও বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হসান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মোঃ এনায়েত উল্লাহ, বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যুৎ খাতের প্রতিনিধিবৃন্দ, সমিতির সদস্য প্রকৌশলীবৃন্দ। সমিতির মহাসচিব প্রকৌশলী মোহাম্মদ সাহেদুল আজিম সজল স্বাগত বক্তব্য রাখেন।

সম্মানিত অতিথি মুহাম্মাদ ফাওজুল কবির বলেন, “পানি ও বিদ্যুৎ খাত দেশের উন্নয়নের দুইটি প্রধান স্তম্ভ। টেকসই অবকাঠামো গড়ে তুলতে হলে প্রকৌশলীদের উদ্ভাবনী চিন্তা, আন্তরিকতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ নেতৃত্বে তাদের সক্রিয় অংশগ্রহণ এই খাতকে আরও গতিশীল করে তুলবে।”

অন্যদিকে সৈয়দা রিজওয়ানা হসান বলেন, “উন্নয়ন যেন পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়—এটাই টেকসই উন্নয়নের মূল লক্ষ্য। প্রকৌশলীরা এমনভাবে কাজ করবেন, যাতে তাঁদের পেশার পরিচিতি তাঁদের গৌরবান্বিত করে। আপনার পেশার প্রকাশ করতে যেন কখনো বিব্রত হতে না হয়—সেই চেতনা থেকেই দায়িত্ব পালন করতে হবে।”

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির সভাপতি ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ শাহজাহান সিরাজ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি