রাজস্ব বাজেটের অর্থায়নে ১০ এপিবিএন বরিশাল এর নবনির্মিত ফায়ারিং বাঁটের শুভ উদ্বোধন | Daily AjKaler Kontho

রাজস্ব বাজেটের অর্থায়নে ১০ এপিবিএন বরিশাল এর নবনির্মিত ফায়ারিং বাঁটের শুভ উদ্বোধন


বরিশাল জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ৪:০৫ অপরাহ্ন
রাজস্ব বাজেটের অর্থায়নে ১০ এপিবিএন বরিশাল এর নবনির্মিত ফায়ারিং বাঁটের শুভ উদ্বোধন

রবিবার বরিশাল নগরীর চরের বাড়ি এপিবিএন সদর দপ্তরে নব নির্মিত ফায়ারিং বাটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মনজুর মোরশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল সালাম, কমান্ড্যান্ট আর আর এফ, বরিশাল, জনাব মোঃ শরিফুল ইসলাম, পুলিশ সুপার বরিশাল, জনাব সুশান্ত সরকার, ডিসি হেডকোয়ার্টার্স, বিএমপি ও জনাব আশরাফুল আলম, এসডিআই, গণপূর্ত, বরিশালসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবু আহাম্মদ আল মামুন, অধিনায়ক, ১০ এপিবিএন বরিশাল। ১০ এপিবিএন এর বার্ষিক ফায়ারিং দিয়ে উদ্বোধন করা হয়। তিনি জানান ডিসেম্বর ২০২৫ খ্রিঃ এর মধ্যে ১২/১৩টি ইউনিট বার্ষিক ফায়ারিং করবে বলে আশা করা যায়। নিরাপদ ও সফলভাবে ফায়ারিং সম্পন্ন হওয়ার জন্য সকলের দোয়া কামনা করছি।

আজকালের কন্ঠ/আর বি