চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারসহ দুই চোর আটক | Daily AjKaler Kontho

চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারসহ দুই চোর আটক


মোঃ খোরশেদ আলম প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ১:১৫ অপরাহ্ন
চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারসহ দুই চোর আটক

কুমিল্লা জেলার তিতাস উপজেলায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ সাইফুল ইসলাম(২২) ও মোঃ কাইয়ুম (১৯) নামের চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর রাতে বাতাকান্দি বাজারস্থ হযরত আলী চায়ের দোকানের নিকট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
পরে বি-পাড়া থানা পুলিশ এর নিকট উদ্ধারকৃত মোটরসাইকেল ও আসামীদ্বয়কে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম তিতাস উপজেলার বাতাকান্দি এলাকার মোঃ ইসমাইলের ছেলে ও মোঃ কাইয়ুম একই উপজেলার মজিদপুর এলাকার মোঃ কামালের ছেলে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদ সাইফুল্লাহ বলেন গত ২৩ অক্টোবর বিকাল অনুমান ৪ ঘটিকার সময় কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া থানা এলাকা হইতে একটি কালো রংয়ের সুজুকি জিক্সার মোটর সাইকেল চুরি হয়।তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার ২৪ অক্টোবর ভোর রাতে বাতাকান্দি বাজারস্থ হযরত আলী চায়ের দোকানের নিকট এলাকায় অফিসার ইনচার্জ তিতাস থানার দিক নির্দেশনায় অভিযান চালায় তিতাস থানার অফিসার পিএসআই(নিঃ) মঞ্জুর হোসেন এএসআই(নিঃ) রাজিব কুমার দাস ও সংগীয় ফোর্স।

এ সময় ওই চোরদের গ্রেফতার করা হয় ও তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।’

আজকালের কন্ঠ/আর বি