অতিরিক্ত চিয়া সিড স্বাস্থ্যের জন্য ক্ষ'তিকর | Daily AjKaler Kontho

অতিরিক্ত চিয়া সিড স্বাস্থ্যের জন্য ক্ষ’তিকর


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন
অতিরিক্ত চিয়া সিড স্বাস্থ্যের জন্য ক্ষ’তিকর

শরীর ফিট রাখতে ও ওজন কমাতে চিয়া সিডের চাহিদা ক্রমেই বাড়ছে। প্রচুর ফাইবার এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকার কারণে এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ত্বক ও হার্টের জন্য উপকারী এবং ক্যানসার ও প্রদাহজনক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

 তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, প্রয়োজনের চেয়ে বেশি চিয়া সিড খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।অতিরিক্ত চিয়া সিড খেলে যে সমস্যাগুলো দেখা দিতে পারে, তা হলো—
পেট ফাঁপা ও গ্যাস: অতিরিক্ত ফাইবারের কারণে পাকতন্ত্রে সমস্যা সৃষ্টি হয়।

পেটে ব্যথা ও অস্বস্তি: হজমের সমস্যা বা জ্বালাপোড়া অনুভূত হতে পারে।

ডায়রিয়া: শরীরে অতিরিক্ত ফাইবার জমে ডায়রিয়া সৃষ্টি হতে পারে।

কোষ্ঠকাঠিন্য: পর্যাপ্ত পানি না খেলে চিয়া সিড অন্ত্রে ফুলে কোষ্ঠকাঠিন্য করতে পারে।

বমি বমি ভাব: হজমের সমস্যা বা অতিরিক্ত পরিমাণে খেলে বমি বমি ভাব দেখা দিতে পারে।

চিয়া সিড খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ নিয়মও আছে—

ধাপে ধাপে শুরু করুন: প্রথমে এক চা চামচ পরিমাণে দিন, ধীরে ধীরে বৃদ্ধি করুন।

পানির সঙ্গে বা পরবর্তী সময়ে খান: হজমে সহায়তার জন্য পানি সঙ্গে বা খানার কয়েক ঘণ্টা পর খাওয়া ভালো।

প্রচুর পানি পান করুন: চিয়া সিড শরীর থেকে তরল শোষণ করে, তাই পর্যাপ্ত পানি জরুরি।

 

আজকালের কন্ঠ/আর এস