
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্যবিবাহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) আনুমানিক দুপুর ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় পিতা: মধু, মেয়ের নাম: ফদেইছা, বয়স আনুমানিক ১৩–১৪ বছর, কন্যার বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ইউএনও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন এবং সংশ্লিষ্ট পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। সমাজ থেকে এ অপসংস্কৃতি দূর করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :