পূর্বধলায় ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য স্বাস্থ্য সহকারীদের ধর্মঘট কর্মসূচি | Daily AjKaler Kontho

পূর্বধলায় ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য স্বাস্থ্য সহকারীদের ধর্মঘট কর্মসূচি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন
পূর্বধলায় ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য স্বাস্থ্য সহকারীদের ধর্মঘট কর্মসূচি

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিংসহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নেত্রকোনার পূর্বধলার স্বাস্থ্য সহকারীরা।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়।

প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

কর্মবিরতির কারণে টিকাদান কর্মসূচি, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনসহ সব স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

স্বাস্থ্য সহকারীরা বলেন, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখনো দাবিগুলো বাস্তবায়িত হয়নি। তাই ১ অক্টোবর থেকে তারা ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন।

তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে-নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং এবং ১৪তম গ্রেডে আপগ্রেডেশন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

কর্মবিরতিতে উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ও সদস্য শহিদুল ইসলামসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি/এস