
জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে রোববার ২৮ সেপ্টেম্বর দুপুরে একই বাড়ির দুই চাচাতো বোন পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে।
নিহতরা হলো চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের প্রবাসী নুরনবি মাতাব্বরের মেয়ে সাবিয়া আক্তার (৯) ও ব্যবসায়ী রহমান মাতাব্বরের মেয়ে নাফিসা (১০)।
প্রতিবেশীরা শিশুগুলোকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
সন্ধ্যা ৭টার সময় দুই শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আজকালের কন্ঠ/আর বি/জে
আপনার মতামত লিখুন :