
মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা নবীন দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কর্মসূচি সম্পন্ন হয়।
কর্মসূচিতে সুনামগঞ্জ জেলা নবীন দলের আহ্বায়ক শাহীনূর রহমান এবং আব্দুল নূর রাতুলসহ জেলা নবীন দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া এতে যোগ দেন মধ্যনগর উপজেলা নবীন দলের আহ্বায়ক মোঃ খসরুজ্জামান কবীর, ধর্মপাশা উপজেলা নবীন দলের সদস্য সচিব মোঃ জামান মিয়া, তাহিরপুর উপজেলা নবীন দলের নেতৃবৃন্দ, জামালগঞ্জ উপজেলা নবীন দলের নেতৃবৃন্দ, ছাতক উপজেলা নবীন দলের নেতৃবৃন্দ এবং শান্তিগঞ্জ উপজেলা নবীন দলের নবীন নেতৃবৃন্দসহ সুনামগঞ্জ জেলা নবীন দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।
আজকালের কন্ঠ /কবীর / এম
আপনার মতামত লিখুন :