ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে প্রতিবন্ধী ব্যাক্তিদের মুলধারায় অন্তর্ভুক্তকরণে সরকারি ও বেসরকারি অংশীজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তন কক্ষে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর আয়োজনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং সঠিকভাবে পরিচর্যা, প্রশিক্ষণ ও অন্তর্ভুক্তিমূলক সুযোগ পেলে তারাই দেশের সম্পদ হতে পারেন। তাদের মধ্যে থাকা সুপ্ত মেধা, সৃজনশীলতা এবং কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে রাষ্ট্র ও সমাজের উন্নয়নে তাদের ভূমিকা রাখা সম্ভব।
এসময় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর হেড অব প্রোগ্রাম মোঃ সোহেল রানা এর সঞ্চালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজীব, সংগঠনটির ইভেন্ট অর্গানাইজার শাকিলা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে আলোচনা করা হয়। প্রতিবন্ধী জাহিদকে নিয়ে আরটিভিতে প্রকাশিত প্রতিবেদন দেখানো হয়।
আপনার মতামত লিখুন :