পূর্বধলায় গাছের চারা বিতরন বৃক্ষরোপণ সময়সূচি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে | Daily AjKaler Kontho

পূর্বধলায় গাছের চারা বিতরন বৃক্ষরোপণ সময়সূচি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৭:৪০ অপরাহ্ন
পূর্বধলায় গাছের চারা বিতরন বৃক্ষরোপণ সময়সূচি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলার দুধী বাজারে চাঁদপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব জনাব আসাদুজ্জামান সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা শাখার সভাপতি সেলিম মিয়া, সহ-সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান শেখ, প্রচার সম্পাদক মো. মোতালেব, সম্মানিত সদস্য হরমুজ মন্ডলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন,প্রকৃতি আমাদের জীবন, বৃক্ষ আমাদের বন্ধু। পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছই আমাদের সবচেয়ে বড় সম্পদ।”

তারা আরও জানান, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেই এই কর্মসূচির আয়োজন। সবুজ বাংলাদেশের শপথ নিয়ে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয় এই প্রতিজ্ঞার মধ্য দিয়ে, পরিবেশবান্ধব দেশ গড়ি একটি করে গাছ লাগাই।

আজকালের কন্ঠ/আর বি