
পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,শহীদ আল্লামা সাঈদীর মেজ পুত্র,সাঈদী ফাউন্ডেশন এর চেয়ারম্যান শামীম সাঈদী বলেছেন,”দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি,ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, ভোটকেন্দ্রে না গিয়েও তাদের ভোট অলৌকিকভাবে দেওয়া হয়ে গেছে। ভোট চুরি করে জনগণের ভোটাধিকার হরণ করেছে, কিন্তু তাদের ক্ষমতা স্থায়ী হয় না। চোরেরা অবৈধ ক্ষমতার অপব্যবহার করে ভয়ে দিল্লি পালিয়ে গেছে। যাওয়ার আগে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে,বহু আলেম-ওলামাকে নির্যাতন সহ গুম খুন করেছে,আমার বহু ভাইদেরকে গুলি করে মেরেছে। আমরা আল্লামা সাঈদীর হত্যার বদলা নেব,আলেম-ওলামাদের গুম খুন হত্যার বিচার করবো, কোরআনের পাখি হত্যার বদলা এই বাংলার মাটিতে করবোই করবো। সেটা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামের বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।”
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী সদর ইউনিয়ন শাখার আয়োজনে কাউখালী সদর ইউনিয়ন ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন কাউখালী ইসলামী কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
কাউখালী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির টি,এম রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সহকারি সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আমির মাওলানা নজরুল ইসলাম,সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম প্রমুখ।
আজকালের কন্ঠ /এম / নাজমুল
আপনার মতামত লিখুন :