নাজিরপুরে আশ্রয়ন প্রকল্পের বাক-প্রতিবন্ধী নারীকে ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার | Daily AjKaler Kontho

নাজিরপুরে আশ্রয়ন প্রকল্পের বাক-প্রতিবন্ধী নারীকে ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন
নাজিরপুরে আশ্রয়ন প্রকল্পের বাক-প্রতিবন্ধী নারীকে ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার

মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে আশ্রয়ন প্রকল্পের জন্মগত বাক-প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৩১ আগস্ট) ধর্ষক মোঃ মফিজুল সিকদার (৪০) এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে ও নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া ধর্ষককে অভিনব কায়দায়গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ধর্ষক হলেন- উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলা বুনিয়া গ্রামের পিতা মৃত সেকেন্দার আলী সিকদারের ছেলে মো. মফিজুল সিকদার(৪০)।

থানা সুত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী (৩৫) ওই নারী জন্মগত ভাবে বোবা। সে কথা বলতে পারে না আকার ইঙ্গিতে বুঝিয়ে বলতে পারে। এমতাবস্থায় গত ২৭ আগস্ট গভীর রাতে আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে বাস করা এক সন্তানের জননী বাক প্রতিবন্ধী মেহেরুন্নেসার ঘরে ঢুকে ধর্ষক মফিজুল। এরপর তাকে জোর পুর্বক ধর্ষণ করে।

এ বিষয়ে নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় রবিবার (৩১ আগষ্ট) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ভুক্তভুগিকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য মেডিকেলের কাজ অব্যাহত আছে। নাজিরপুর থানা পুলিশ অভিনব কায়দায় ওই আসামিকে আটক করে। আটক মোঃ মফিজুল সিকদারকে পিরোজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি/এন