ময়মনসিংহ সদরে অবৈধ জাল বিরোধী মোবাইল কোর্ট অভিযান | Daily AjKaler Kontho

ময়মনসিংহ সদরে অবৈধ জাল বিরোধী মোবাইল কোর্ট অভিযান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন
ময়মনসিংহ সদরে অবৈধ জাল বিরোধী মোবাইল কোর্ট অভিযান

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ভেকিবিল এলাকায় অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৭টায় এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা। অভিযানে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে মৎস্য সুরক্ষা আইন ১৯৫০ এর ধারা ৩ ও ৫ অনুযায়ী ২ জন ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেন। অবৈধ জাল ব্যবহার রোধ ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

আজকালের কন্ঠ/আর বি