প্রশিক্ষণ কর্মশালায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অগ্নিকাণ্ডের সময় নিরাপদ অবস্থান, জীবন রক্ষার্থে করণীয় ও অগ্নি নির্বাপনের কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাস্তবভিত্তিক প্রদর্শনী ও অংশগ্রহণমূলক অনুশীলনের মাধ্যমে কর্মকর্তাবৃন্দ ও ফোর্সদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা হয়।
কর্মশালার মাধ্যমে অফিসার ও ফোর্সদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের সক্ষমতা নিশ্চিত হয়েছে বলে জানানো হয়।পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের পক্ষ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :