গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ কতৃক ওপেন হাউস ডে অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ কতৃক ওপেন হাউস ডে অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ কতৃক ওপেন হাউস ডে অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ কতৃক আয়োজিত অংশীদারদের সাথে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে, কোনাবাড়ী থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে, কোনাবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রবিউল হাসান উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ) জিএমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রবিউল ইসলাম সহকারী পুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ) কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবু নাসের, এছাড়াও উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, কোনাবাড়ি থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন,কোনাবাড়ী থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তানবীরুল ইসলাম রাজিব, কোনাবাড়ী থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক সরকার, আমজাদ হোসেন সরকার, কোনাবাড়ী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম,কোনাবাড়ী থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম রবি, সাংগঠনিক সম্পাদক মিয়া মো. ফরহাদ হোসেন, কোনাবাড়ী ৯ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ইব্রাহিম মিয়াজী, কোনাবাড়ী থানা ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন,কোনাবাড়ী থানা ছাত্র বিষয়ক সম্পাদক আবু সালেহ সহ কোনাবাড়ী থানার সকল মসজিদের ইমাম, খতিব, সুশীল সমাজ, গুণীজন, সাংবাদিকবৃন্দ।

কোনাবাড়ী থানার বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনা, বিভিন্ন সমস্যার সমাধান প্রশ্নের জবাবের উত্তর দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. রবিউল হাসান। মুফতি ওবায়দুল্লাহ বিন সাইদ এর মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি