
সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা শাখার সভাপতি নাশকতার মামলার আসামী অজিত বরন সরকারকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
অজিত সরকার নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি গেলাম কিবরিয়া জানান, নাশকতা সৃষ্টির অভিযোগে গত ২ জুলাই অজিত বরন সরকারের বিরুদ্ধে নেত্রকোণার খালিয়াজুরী থানায় একটি মামলা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে। মামলায় প্রধান আসামি করা হয় ওই আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে।
ওই মামলায় ১৮৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২৫০জনকে আসামি করা হয়। মামলাটির ৫ নম্বর আসামী অজিত বরন সরকার। এ মামলার বাদি হলেন, খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মজলু মিয়া। মামলায় গত বছরের ১৬ জুলাই উপজেলা বিএনপির অফিসে ভাংচুর ও নাশকতার অভিযোগ আনা হয়েছে।
ওসি গোলাম কিবরিয়া আরও জানান, গ্রেপ্তার অজিত সরকারকে খালিয়াজুরী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে
আপনার মতামত লিখুন :