উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ গুলিবিদ্ধ ২ | Daily AjKaler Kontho

উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ গুলিবিদ্ধ ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৫, ৬:১০ অপরাহ্ন
উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ গুলিবিদ্ধ ২

নুর হোসেন মিয়া, মিরসরাই চট্টগ্রাম প্রতিনিধি : মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন।

শনিবার রাত ১০টায় হাজীশ্বরাই গ্রামের বাড়ির পাশে মস্তান নগর মহাসড়কে সন্ত্রাসীরা একটি মোটরসাইকেলে এসে গুলি ছোড়ে। এসময় অমল বাবুর পিছনে মোটরসাইকেলে বসা ছিলেন অনির্বাণ চৌধুরী রাজিব। অমলের পায়ে একটি গুলি লাগে এবং রাজিবের কোমরের দুই পাশে দুটি গুলি লাগে। তাদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস জানতে চাইলে বলেন, রাত সাড়ে ১০টায় রাজিবকে হাসপাতালে আনা হয়। তার পিঠে ও কোমরের দুই পাশে দুটি গুলি লেগেছে। আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।

অনির্বাণ চৌধুরী রাজিবের মোবাইল নাম্বারে ফোন দিলে কল রিসিভ করেন রাজিবের প্রতিবেশী উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈদ। তিনি অনির্বাণ চৌধুরী রাজিবের সাথে অ্যাম্বুলেন্সে রয়েছেন।

তিনি বলেন, অনির্বাণ চৌধুরী রাজিবকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি। (রাত সাড়ে ১২টায়) এখন বারো আউলিয়া এলাকা অতিক্রম করছি। কী কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তারা এখনো কিছু অনুমান করতে পারছি না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর অনির্বাণ চৌধুরী রাজিবের কাছ থেকে জানবেন।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, আমি ঘটনাস্থল হাজীশ্বরাই গিয়েছি। বিস্তারিত পরে জানাবো

আজকালের কন্ঠ/আর বি/আর