নাটোরে জুলাই পুণর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

নাটোরে জুলাই পুণর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন
নাটোরে জুলাই পুণর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি : নাটোরে জুলাই পুণর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১০ টার দিকে নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজ কল্যান মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই পুণর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আরিফুল ইসলাম, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান সহ সরকারী কর্মকর্তা ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা জুলাই পুনর্জগরণের এর পর সমাজ গঠনে সমাজ কল্যান মন্ত্রনালয় গুরুপ্তপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজে শুধু বিত্তবানদের নিয়ে নয় সমাজে সকল শ্রেণীর জনগন কে নিয়ে সমাজে কাজ করার লক্ষ্যে সমাজকল্যাণ কাজ করছে। সমাজের প্রান্তিক জনগন যেন সমাজের ভাতাভোগ করতে পারে সেই দিকে আমাদের নজর রাখতে হবে।

আজকালের কন্ঠ/আর বি/আর