সেবামূলক ও কঠোর অভিযানে প্রশংসিত নেতৃত্ব : ওসি মুহাম্মদ শিবিরুল ইসলামের | Daily AjKaler Kontho

সেবামূলক ও কঠোর অভিযানে প্রশংসিত নেতৃত্ব : ওসি মুহাম্মদ শিবিরুল ইসলামের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৫, ৭:২৩ অপরাহ্ন
সেবামূলক ও কঠোর অভিযানে প্রশংসিত নেতৃত্ব : ওসি মুহাম্মদ শিবিরুল ইসলামের

ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম থানায় যোগদানের এক মাস পূর্ণ করলেন আজ। গত এক মাসে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, জুয়া দমন ও জনবান্ধব পুলিশিংয়ের ক্ষেত্রে তার বলিষ্ঠ নেতৃত্বে থানার কার্যক্রমে নতুন গতি এসেছে।

যোগদানের পর থেকে ওসি শিবিরুল ইসলাম অপরাধ দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে তার নেতৃত্বে একাধিক সফলতা এসেছে, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিদেশি মদ, গ্রেপ্তার হয়েছে কুখ্যাত মাদক ব্যবসায়ীরা। একইসাথে থানায় সেবাপ্রাপ্তির ক্ষেত্রে জনসাধারণের সন্তোষজনক প্রতিক্রিয়া মিলছে।

ওসি শিবিরুল ইসলামের দায়িত্ব পালনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষ মনে করছেন, তার মতো পেশাদার, কর্মঠ ও মানবিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন পুলিশ কর্মকর্তার উপস্থিতি কোতোয়ালী মডেল থানার আইনশৃঙ্খলা ও জনসেবা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে।

তার এই সফল পথচলার এক মাস পূর্তিতে ময়মনসিংহবাসী শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন।

 

আজকালের কন্ঠ/আর এস/ব্যুরো