গাজীপুর কোনাবাড়ী মেট্রো থানা গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে গাছের চারা বিতরণ | Daily AjKaler Kontho

গাজীপুর কোনাবাড়ী মেট্রো থানা গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে গাছের চারা বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৫, ৭:১১ অপরাহ্ন
গাজীপুর কোনাবাড়ী মেট্রো থানা গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে বিভিন্ন ধরনের বনজ, ফলজ,ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ ২৫শে জুলাই (শুক্রবার) সকালে কোনাবাড়ী বাস স্ট্যান্ড এলাকায় কোনাবাড়ি মেট্রো থানা গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

কোনাবাড়ি মেট্রো থানা গ্রাজুয়েট ক্লাবের সভাপতি মো. আইয়ুব সরকার মাস্টার এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব এ্যাড. আবুল বাসার,সাধারণ সম্পাদক আহমেদ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বি বি এস, মো. জহির রায়হান, মো. মতিউর রহমান, মো. মনির হোসেন, মো. কবির হোসেন, ব্যারিস্টার হিরা,মো. জুবায়ের হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন মো. শাহীন মাস্টার, মো. তৌহিদ উজ্জামান, মো. সুলতান শিকদার, মো. পারভেজ রানা,মো. মোসলে উদ্দিন, মো. মামুন হোসেন, মো. কামরুজ্জামান সহ কোনাবাড়ি মেট্রো থানা অন্তর্গত সকল স্কুল কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ। এসময় বনজ,ফলজ,ঔষধি প্রায় পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

 

আজকালের কন্ঠ/আর এস