আলীকদমে শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে শিক্ষাবৃত্তি পেলেন ১০জন মেধাবী শিক্ষার্থী | Daily AjKaler Kontho

আলীকদমে শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে শিক্ষাবৃত্তি পেলেন ১০জন মেধাবী শিক্ষার্থী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন
আলীকদমে শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে শিক্ষাবৃত্তি পেলেন ১০জন মেধাবী শিক্ষার্থী

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলার আলীকদম উপজেলায় নবগঠিত উপজেলার শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরিক্ষার মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পর্যায়ে নির্বাচিত ১০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা শিক্ষাবৃত্তি বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

(১৯ জুলাই) শনিবার দুপুর ১২টা দিকে আলীকদম উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ জন শিক্ষার্থীদের প্রতি জনকে ৫ হাজার টাকা করে সর্বমোট ৫০ হাজার টাকা এই শিক্ষা সহায়তা শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান। এসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে.এম. নজুরুল ইসলাম। আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নাছির উদ্দিন। আলীকদম উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টু। ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন। ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জয়নাল আবেদীন’সহ গণমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আলীকদম উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন পরিকল্পনাকারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন’সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে প্রতিবছর সহযোগিতা পেলে আলীকদম উপজেলা শিক্ষাক্ষেত্র আর পিছিয়ে থাকবে না। আমাদের গরীব, অসহায় মেধাবী শিক্ষার্থীদের দায়িত্ব চাইলে এই প্রতিষ্ঠানটি নিতে পারে। একটি শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রতি বছর অন্তত ৩ জন শিক্ষার্থীকে বৃত্তি দিলে বা দায়িত্ব নিলে আলীকদমে অনেক শিক্ষার্থী উঠে আসবে। আগামীতে এ উপজেলার শিক্ষার্থীরা দেশের অন্যতম শিক্ষিত নাগরিকদের আশায় পরিনত হবে বলে মন্তব্য করেন তারা।

আজকালের কন্ঠ/আর এস/জয়নাল