
ব্যুরো চীফ ময়মনসিংহ : দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
বিক্ষোভ কর্মসূচিতে ড্যাব নেতৃবৃন্দ বর্তমান সরকারের দমন-পীড়নমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন গুপ্তচর সংগঠনের সহায়তায় বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদ জানান। তারা বলেন, সরকারের ইন্ধনে জাতীয় নেতাদের সম্মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে, যা গণতন্ত্র ও মুক্ত মতপ্রকাশের পরিপন্থী।
বক্তারা অবিলম্বে এই অপপ্রচার বন্ধ ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। কর্মসূচিতে ড্যাবের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ চিকিৎসক সমাজের অনেকে উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি/ব্যুরো
আপনার মতামত লিখুন :