
স্পোর্টস ডেস্ক : বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ইতিহাসই অপেক্ষা করছিল। ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে কোয়াড্রুপল সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়ে ছিলেন উইয়ান মুল্ডার। ব্রায়ান লারার ২১ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে গড়া অপরাজিত ৪০০ রানের রেকর্ডটা তখন হুমকির মুখে।
ঠিক তখনই অ্যান্টি ক্লাইম্যাটিক একটা কাজ করে বসলেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক। না, উইকেট ছুঁড়ে দিয়ে ফেরেননি। যা করলেন, সেটা আরও বেশি হতভম্ব করে দিল ক্রিকেট বিশ্বকে। তিনি ইনিংসই ঘোষণা করে বসলেন। মুল্ডার কেন এ কাজটা করলেন, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ ছিল না। অবশেষে তিনিই বিষয়টা পরিস্কার করলেন।
আপনার মতামত লিখুন :