অভিনব কায়দায় গাঁ'জা পরিবহন : গফরগাঁওয়ে ৪.৫ কেজি গাঁ'জা'সহ আটক ২ | Daily AjKaler Kontho

অভিনব কায়দায় গাঁ’জা পরিবহন : গফরগাঁওয়ে ৪.৫ কেজি গাঁ’জা’সহ আটক ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৮, ২০২৫, ৩:০২ অপরাহ্ন
অভিনব কায়দায় গাঁ’জা পরিবহন : গফরগাঁওয়ে ৪.৫ কেজি গাঁ’জা’সহ আটক ২

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : গফরগাঁওয়ে অভিনব কায়দায় গাঁ’জা পরিবহনকালে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মোর্শেদ আলমের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা ঘিরে রেখে তল্লাশি চালিয়ে সুমন (৪০) ও কবির আহমেদ (৪২) নামের দুই ব্যক্তিকে ৪.৫ কেজি গাঁ’জা’সহ আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জ’ব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং গাঁ’জা পরিবহনের জন্য বিভিন্ন অভিনব কৌশল ব্যবহার করতো। তাদের বিরুদ্ধে গফরগাঁও থানায় একটি মা’ম’লা রুজু করা হয়েছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ বদ্ধপরিকর।”

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।