সাতক্ষীরায় চিংড়িতে জেলি পুশ চক্রের ৬ সদস্য আটক | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় চিংড়িতে জেলি পুশ চক্রের ৬ সদস্য আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৩০, ২০২৫, ৬:২২ অপরাহ্ন
সাতক্ষীরায় চিংড়িতে জেলি পুশ চক্রের ৬ সদস্য আটক
মোঃ আতিয়ার রহমান সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ চক্রের ৬ যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১২ টায় শহরের অদূরে বিনেরপোতা মাছের আড়তের পাশে একটি বাসায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস তাদের সাজা প্রদান করেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ঘটনাস্থলে হাজির হয়ে জেলি পুশকৃত চিংড়ি সহ তাদের হাতেনাতে করে। আটককৃতরা হলেন,তালা উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের গুরুপদ বৈদ্য পুত্র আকাশ বৌদ্য (১৯), ওই গ্রামের কুমারেশ মন্ডলের পুত্র শ্যামল মন্ডল (২৪), সাধন বৈদ্য পুত্র অতুল বৈদ্য (২৮),গোপাল সরকারের পুত্র অমিত সরকার (২২), নারায়ণ বৈদ্য পুত্র রাকেশ বৈদ্য(২১) এবং উপজেলার নিমতলা গ্রামের প্রদীপ মন্ডলের পুত্র সবুজ মন্ডল (২২)বছর।ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুশচক্রের ৬ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া উদ্ধার করা ২৫০ কেজি চিংড়ির  মধ্যে ১৫০ কেজির চিংড়িতে ইতোমধ্যে জেলি পুশ করা হয়েছিল। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে জেলি পুশকৃত চিংড়িগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবশিষ্ট নিরাপদ চিংড়িগুলো সাতক্ষীরার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।