লঞ্চের যাত্রী সেজে মদ পাচার : চেউয়া হাচান গ্রেফতার | Daily AjKaler Kontho

লঞ্চের যাত্রী সেজে মদ পাচার : চেউয়া হাচান গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২০, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
লঞ্চের যাত্রী সেজে মদ পাচার : চেউয়া হাচান গ্রেফতার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে দশ বোতল মদ সহ হাসান ওরফে চেউয়া হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ (১৯ মে) সোমবার সকাল ৬টায় ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসা ঈগল-৫ নামের লঞ্চটি নুরাইনপুর লঞ্চঘাটে পৌঁছামাত্রই ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী। এ সময় তল্লাশি চালিয়ে হাসান নামের ওই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় ১০ বোতল দেশীয় মদ।

গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আগে থেকেই নজরে ছিলেন হাচান। জানা গেছে, তিনি রোববার রাত ১০টার দিকে চাঁদপুর থেকে লঞ্চে ওঠেন।

কালাইয়া-ঢাকা নৌরুটে মাদক বহনের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধ দমন করবে আইনশৃঙ্খলা বাহিনী এমন প্রত্যাশার কথা জানান স্থানীয়রা।
এ বিষয়ে বাউফল থানার উপ-পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘গ্রেফতার মাদক কারবারি হাচানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।’