রিয়াদে সৌদি-বাংলা বিজনেস ও ইনভেস্টর ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

রিয়াদে সৌদি-বাংলা বিজনেস ও ইনভেস্টর ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৮, ২০২৫, ৬:১০ অপরাহ্ন
রিয়াদে সৌদি-বাংলা বিজনেস ও ইনভেস্টর ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা ফোর পয়েন্ট হোটেল শেরাটনে সৌদি-বাংলাদেশ বিজনেস ও ইনভেস্টর ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সৌদি বাংলাদেশ বিজনেস ইনভেস্টর ফোরামের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ফোরামের সাধারণ সম্পাদক মো: আইয়ুব ও সানসিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. মো মাহবুবুর রহমান।

আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে জেদ্দা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ইনভেস্টর মোঃ রেজাউল করিম টিপু ,সৌদি বাংলা বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপদেষ্টা মিল্লাত হোসেন, ইনভেস্টর শামীম আল আমিনসহ বিনিয়োগকারী,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সকলের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসা করে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে আরো বেশি অবদান রাখার অঙ্গীকার করেন।এসময় ব্যবসায়ীরা বলেন,প্রবাসের মাটিতে যত বেশি নতুন উদ্যোক্তা তৈরি হবে ততবেশি প্রতিষ্ঠান গড়ে উঠবে,এতে করে দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে।সেই জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সৌদি আরবে প্রবাসীদের নিজ নামে ব্যবসা পরিচালনার সুযোগ দেয়ার জন্য সৌদি বাদশাহকে ধন্যবাদ জানান।