মানবিক গুণে গুণান্বিত ও কর্তব্যপরায়ণ পুলিশ সেকেন্ড অফিসার এসআই মোঃ আনোয়ার হোসেন | Daily AjKaler Kontho

মানবিক গুণে গুণান্বিত ও কর্তব্যপরায়ণ পুলিশ সেকেন্ড অফিসার এসআই মোঃ আনোয়ার হোসেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৩, ২০২৫, ২:০০ অপরাহ্ন
মানবিক গুণে গুণান্বিত ও কর্তব্যপরায়ণ পুলিশ সেকেন্ড অফিসার এসআই মোঃ আনোয়ার হোসেন

শেখ মোঃ দীন ইসলাম ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ আনোয়ার হোসেন একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক পুলিশ অফিসার হিসেবে এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। তিনি শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, বরং সাধারণ জনগণের সুখে-দুঃখে পাশে থেকে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে থানায় আগত ভুক্তভোগীরা পান সহানুভূতিশীল সেবা ও নিরপেক্ষ বিচার পাওয়ার নিশ্চয়তা। তিনি সবসময় চেষ্টা করেন, মানুষ যেন থানায় এসে হয়রানির শিকার না হয় বরং সহানুভূতির সাথে সহযোগিতা পায়।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন একজন নিরলস পরিশ্রমী পুলিশ কর্মকর্তা, যিনি অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তার কঠোর অবস্থানেই মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

তার ব্যবহার, বিনয়, ও দ্রুত সমস্যার সমাধান করতে সচেষ্ট মনোভাবের জন্য ইতোমধ্যে তিনি এলাকাবাসীর কাছে ‘জনগণের পুলিশ’ নামে পরিচিতি লাভ করেছেন।