সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশি অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রে'ফতার-৫ | Daily AjKaler Kontho

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশি অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রে’ফতার-৫


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১১, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশি অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রে’ফতার-৫

ওয়াহিদুর রহমান সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা-পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন ও নিয়মিত মালায় দুই মোট পাঁচ পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।গ্রেফতারকৃত আসামিদের ১১(মে)রোববার সুনামগঞ্জ বিঞ্জ-আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়,১০(মে)শনিবার রাতে থানার পুলিশ পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে সাব-ইন্সপেক্টার সাকিব হোসেন,সাব-ইন্সপেক্টার দিপংকর হালদার,সাব-ইন্সপেক্টার শাহ আলম,সাব-ইন্সপেক্টার লুৎফর রহমানের সহযোগীতায় একদল পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃতঃহারিছ আলীর পুত্র বাচ্চু মিয়া (৩৫),পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃতঃ সুজন মিয়ার পুত্র রুমন মিয়া(২৩),গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি জালালাবাদ গ্রামের জলিল মিয়ার পুত্র ইছানুর(২৭),পরোয়ানাভুক্ত আসামি সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতলিয়া গ্রামের মৃতঃ মকরম উল্লাহের পুত্র আনসার আলী (৫২),ও একই গ্রামের আনসার আলীর পুত্র পাবেল(২৩)সহ মোট ৫ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা-পুলিশ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান,থানা-পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত ২ জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩জন সহ মোট ৫ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।রোববার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।