সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ, জরিমানা আদায় | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ, জরিমানা আদায়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১০, ২০২৫, ৬:৩২ অপরাহ্ন
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ, জরিমানা আদায়

মোঃ আতিয়ার রহমান সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অপদ্রব্য পুশকৃত ৫১২ কেজি চিংড়ি মাছ জব্দের পর তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এসময় অপদ্রব্য পুশের অভিযাগে পাঁচজনের কাছ থেকে দুই লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার (১০ মে) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার নুরনগর ইউনিয়নের কামারপাড়া বাজারে অভিযান চালিয় জেলি পুশকৃত ৫১২ কেজি চিংড়ি জব্দ করে যৌথ বাহিনী। এ সময় জেলি পুশ করার অভিযাগে নূরনগর বাজারে চিংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার চার সহযোগীকে আটক করা হয়।
পরে শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের পাঁচজনকে দুই লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এসময় জব্দকৃত চিংড়ি মাছগুলা প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানকালে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার লেঃ রাদিদ রায়হান, শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার তুষার চদ্র মজুমদার সহ সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলন।