
মোঃ জয়নাল আবেদীন আলীকদম, বান্দরবান : বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
১-মে বৃহস্পতিবার দিবসটি উদযাপন উপলক্ষে বিকাল ৪ ঘটিকায় একটি র্যালি সদর ইউনিয়নের চৌমুহনী হতে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলীকদম বনফুল এর সামনে পথসভায় মিলিত হয়।
আলীকদম উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক মোঃ ছুরুত আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে রাখেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনসার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ নুরুল আফছার ছোটন। আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবুল বশর। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সন্তুষ কান্তি দাস। উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মোঃ আব্দু শুক্কুর। আলীকদম সদর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আবু হানিফ। আলীকদম উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেহেনা বেগম।
এছাড়াও উপস্থিত বক্তব্য রাখেন আলীকদম উপজেলা যুব দলের সাবেক সাংগঠনিক মোঃ মোস্তফা কামাল, সাবেক ছাত্রদল নেতা সরোয়ার জাহান এবং বান্দরবান কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ আনোয়ারুল ইসলাম মামুন।
পথসভায় বক্তারা বলেন, শ্রমিক শ্রেণির ন্যায্য মজুরি, কর্মঘণ্টা হ্রাস ও মর্যাদার স্বীকৃতি আদায়ে সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শ্রমিকের অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা ও সংগঠিত আন্দোলনের বিকল্প নেই।
আপনার মতামত লিখুন :