
আবু ছাইদ, ডোমার প্রতিনিধিঃ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নীলফামারীর চিলাহাটিতে অনুষ্ঠিত হলো পহেলা মে। দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে চিলাহাটি গডাবুড়ী ও কেতকীবাড়ী জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে শ্রমিক দলের সভাপতি নাজিমুল হক নাজিমের নেতৃত্বে বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১১ টায় বিএনপি’র কার্যালয় থেকে র্যালি বের হলে একে একে মটর শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, কুলি মজদুর ইউনিয়ন, রিকশা ভ্যান শ্রমিক উনিয়ন, অটো বাইক শ্রমিক ইউনিয়ন, ব্যাটারি চালিত রিকশা ভ্যান ইউনিয়ন, হোটেল শ্রমিক উনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রেল শ্রমিক ইউনিয়ন, সকল অঙ্গ সংগঠনের অংশগ্রহণে শহর ঘুরে ডাকবাংলো মাঠে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু, বিশেষ অতিথির হিসেবে ছিলেন রেজোয়ানুল করিম সাজি উপজেলা বিএনপির কার্যকরী সদস্য ও সাবেক ছাত্রনেতা, লতিফুর হায়দার সবু সভাপতি মটর শ্রমিক ইউনিয়ন চিলাহাটি শাখা, ইমরান আলি রিমুন সভাপতি স্বেচ্ছাসেবক দল কেতকীবাড়ী ইউনিয়ন শাখা, রিজাউল ইসলাম রাজু যুগ্নু সম্পাদক ডোমার উপজেলা বিএনপি,আব্দুর রউফ সাধারণ সম্পাদক ভোগডাবুরী ইউনিয়ন শাখা, আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ভোগডাবুরী ইউনিয়ন শাখা, আবু ওয়াজেদ জার্মান যুবদল আহবায়ক ভোগডাবুরী শাখা, ওবায়দুর রহমান জবা সদস্য সচিব যুবদল, শাহরিয়ার সুমন সভাপতি স্বেচ্ছাসেবক দল ভোগডাবুরী ইউনিয়ন শাখা, সাইদুর রহমান সাধারণ সম্পাদক বিএনপি ভোগডাবুড়ী ৭নং ওয়ার্ড শাখা প্রমুখ।
অপরদিকে বাংলাদেশ জামায়াতী ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোগডাবুরী ইউনিয়ন শাখা কতৃক আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিবসটি যথাযোগ্য পালনের লক্ষ্যে শ্রমজীবী মানুষদের নিয়ে চিলাহাটি জামিউল উলুম ফাজিল মাদ্রাসা হতে র্যালি শহর ঘুরে নাদিয়াতুল মাদ্রাসা মাঠ প্রাঙ্গন সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোগডাবুরি ইউনিয়নের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি নীলফামারী জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রবিউল আলম, ডোমার উপজেলা শাখার শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি সোহেল রানা, আরও উপস্থিত ছিলেন, ভোগডাবুরী ইউনিয়নের আমির মাওলানা খলিলুর রহমান, সেক্রেটারি গাজী মোতালেব হোসেন, কেতকী বাড়ি ইউনিয়নের আমির, মোঃ রাইসুল ইসলাম, ভোগডাবুড়ি ইউনিয়নের পেশা জীবি ইউনিটের সভাপতি গোলাম আযম, ওলামা বিভাগের সভাপতি,হাফেজ ওয়াহিদুজ্জামান ফারুক, বিশিষ্ট সমাজসেবক সাজ্জাদ হোসেন চৌধুরী
আপনার মতামত লিখুন :