সরিষাবাড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু  | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু 


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৫, ৬:০৫ অপরাহ্ন
সরিষাবাড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু 
শফিকুল ইসলাম (জামালপুর) প্রতিনিধি:জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আজ শুক্রবার দুপুরে ঝিনাই নদের ফুলবাড়িয়া এলাকায় বন্ধুদের সাথে নদে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে হাসান (১১)  নামে এক শিশুর মৃত্যু হয়েছে নিহত হাসান ফুলবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ভাটারা ইউনিয়নের ঝিনাই নদের ফুলবাড়িয়া এলাকায় বন্ধুদের সাথে হাসান নদে সাঁতার কাটতে নামে । সাঁতার কাটার সময় এক বন্ধু পানিতে তলিয়ে যায়। এ সময় হাসান ওই বন্ধুকে উদ্ধার করতে গিয়ে নিজেই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে নদে নেমে  শিশু হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। কর্তব্যরত চিকিৎসক শিশু হাসানকে মৃত ঘোষণা করেন।নিহত হাসানের বাবা জাহাঙ্গীর আলম কাঁদছে আর বলছে তোমরা আমার হাসানকে আইনা দাও।