
তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় জীবিত বীর-মুক্তযোদ্ধাদের নগদ চেক বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা শেষে জীবিত বীর- মুক্তিযোদ্ধাদের হাতে পাঁচ হাজার টাকার নগদ চেক বিতরণ করেন, রংপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতারা।
এতে তারাগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস পেসিটেন্ড বীর- মুক্তিযোদ্ধা আনসার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর-মুক্তিযোদ্ধা শাহাজাহান প্রামানিক লেবু, রংপুর মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য বীর- মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তর, রংপুর জেলা ইউনিট কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আতিয়ার রহমান, আরও উপস্থিত ছিলেন, রংপুর মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক ও রংপুর জেলা যুব দলের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুলা আল মামুন প্রমুখ।
আপনার মতামত লিখুন :