দেশে বিভিন্ন স্থানে হামলায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ : বাহারুল আলম | Daily AjKaler Kontho

দেশে বিভিন্ন স্থানে হামলায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ : বাহারুল আলম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
দেশে বিভিন্ন স্থানে হামলায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ : বাহারুল আলম

আজকালের কন্ঠ ডেস্ক : সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

এতে বলা হয়, সোমবার এক নির্দেশনায় আইজিপি বলেন, আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের চিহ্নিত করা হচ্ছে, অবিলম্বে তাদের গ্রেফতার করা হবে। বাংলাদেশ পুলিশ বর্তমানে এ নিয়ে কাজ করছে।

আইজিপি আরও বলেন, সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না। তবে, প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।

এদিকে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা ‘ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন’ করে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

‘যারা এই জঘন্য ভাঙচুর চালিয়েছে তারা দেশের কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা বিরোধী,’ বলেন তিনি।