
মহিউদ্দিন খান, পটুয়াখালী : মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালী বাউফল উপজেলার ১৩ নং আদাবাড়িয়া ইউনিয়নের সর্বসাধারণের উদ্যোগে মাধবপুর বন্দরে মাদক বিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে ৬/৪/২০২৫ ইং রোজ রবিবার বিকেল ৫ ঘটিকায়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ আলাউদ্দিন খান, কবির হোসেন খান উক্ত সভা সঞ্চালনায় ছিলেন বখতিয়ার রহমান খান, আরো উপস্থিত ছিলেন,কামাল হোসেন নসু বিস্বাস,ডা. মিজানুর রহমান, আলমাছ তালুকদার, মাসুদ রানা, মনির হোসেন খান, মনজুরুল আলম খান, আবদুল খালেক মুন্সী কাউসার মল্লিক, মস্তফা হাওলাদার, আবদুল সালাম হাওলাদার, আলামিন মৃধা,জহিরুল খান, মিজান চৌকিদার সহ ইউনিয়নের ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন মাদকসহ কাউকে ধরিয়ে দিতে পারলে তাদেরকে পাঁচ হাজার টাকা সম্মানিত করা হবে, এ সময় বক্তারা আরো বলেন বিগত দিন থেকে চলে আসছে মাদক ব্যবসায়ীদের রমরমা ব্যবসা।
আদাবাড়িয়া ইউনিয়ন থেকে সম্পূর্ণভাবে মাদক নির্মূল করতে হবে এবং মাদক ব্যবসায়ীদের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে যার যার সন্তানের প্রতি বাবা মায়ের খেয়াল রাখতে হবে আপনার ছেলে কার সাথে মিশে কার সাথে চলে এদিকে সতর্ক হতে হবে। এই মাদক ব্যবসায়ী কারণে দিন দিন বেড়েই চলছে অপরাধ দুর্নীতি ব্ল্যাকমেইল সহ চুরি ডাকাতি সহ নির্যাতিত হচ্ছে সাধারণ জনতা।
এ মাদকের আগ্রাসন থেকে মুক্তি চায় সাধারণ জনগণ এব্যাপারে প্রশাসন সহ সমাজসেবক এর সহযোগিতা কামনা করছেন সাধারণ জনগণ।
আপনার মতামত লিখুন :