
নিজস্ব সংবাদদাতা : বাকেরগঞ্জ উপজেলায় ভরপাশা ইউনিয়নের আতাকাঠি গ্রামের ৮নং ওয়ার্ডের আতাকাঠি খালের ওপর নির্মিত আতাকাঠি সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন আয়রন সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে পার হচ্ছে এই এলাকার হাজারো ছাত্র-ছাত্রী। সরেজমিনে দেখা যায়, আতাকাঠি, খেজুর ভরপাশা, দক্ষিণ ভরপাশা এই ৩ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন এই সেতু দিয়ে উপজেলা সদরে যাতায়াত করেন।
কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে আসতে কোনো প্রকার গাড়ি বা পরিবহন সেতু পার হতে পারে না। মাথায় নিয়ে বহন করতে হয় ধান চালসহ গবাদি পশু ও হাঁস-মুরগি। সেতুটি দ্রুত সংস্কার করা না হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
দ্রুততম সময়ের মধ্যে সেতুটি পুনর্নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসীসহ স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা। উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল খায়ের মিয়া জানান, সেতুটি নতুন করে নির্মাণ করার জন্য একটি প্রকল্পের আওয়াতায় দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :