মিরপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

মিরপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৫, ৪:১০ অপরাহ্ন
মিরপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি : পুলিশই জনতা, জনতাই পুলিশ”-এই মূলমন্ত্রকে ধারণ করে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমন লক্ষ্যে কুমিল্লা রিজিয়নের মিরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মিরপুর হাইওয়ে পুলিশ থানা মাঠে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার ডিআইজি (অপারেশন-পূর্ব বিভাগ) হাবিবুর রহমান খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম, আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, পরিবহন মালিক-শ্রমিক, কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঢাকার ডিআইজি (অপারেশন পূর্ব বিভাগ) হাবিবুর রহমান বলেন হাইওয়ে সড়কে মাদক, চোরাকারবারি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতা আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা কমাতে চালকদের সচেতনতার বিকল্প নেই। এছাড়া, হাইওয়ে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন। কোরআন তেলাওয়াত শেষে স্বাগত বক্তব্য দেন মিরপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী।

অনুষ্ঠানে ডিআইজি হাবিবুর রহমান খান সবার সাথে কুশল বিনিময় করেন এবং মহাসড়কের সমস্যাবলি সম্পর্কে স্থানীয় লোকজনের সাথে আলোচনা করেন এবং সমস্যা সমাধানে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। এছাড়াও পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে সবাইকে একযোগে কাজ করার নির্দেশ প্রদান করেন।