ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ | Daily AjKaler Kontho

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকার বাতাসের মান ধীরে ধীরে খারাপই হচ্ছে। বায়ুমান সূচক (একিউআই) ১৭০ স্কোর নিয়ে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬ষ্ঠ স্থানে রয়েছে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫১ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করেছে।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১২৪ দেশের বায়ুমান পরীক্ষা করছে তারা। এরমধ্যে ঢাকা অবস্থান ৬ষ্ঠ। সবচেয়ে ভালো বায়ু বিরাজ করছে অস্টেলিয়ার সিডনি ও মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন ও অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে। যাদের স্কোর ১৩, ১৩, ও ১৪।

একই সময়ে ২৪৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এবং ১৯৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো। তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি শহর, যার স্কোর ১৮৬। এ ছাড়া ১৭৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর এবং পঞ্চম অবস্থানে থাকাথাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, যার স্কোর ১৭১। ৬ষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা, স্কোর ১৭০।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।