ট্রাক-সিএনজির সংঘর্ষে সেনাবাহিনীর বেসামরিক কর্মচারী নি*হ*ত | Daily AjKaler Kontho

ট্রাক-সিএনজির সংঘর্ষে সেনাবাহিনীর বেসামরিক কর্মচারী নি*হ*ত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
ট্রাক-সিএনজির সংঘর্ষে সেনাবাহিনীর বেসামরিক কর্মচারী নি*হ*ত

ঝালকাঠির নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর বেসামরিক এক কর্মচারী নিহত হয়েছেন।এ ঘটনায় আরেক কর্মচারী ও সিএনজি চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬ টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল- পটুয়াখালী মহাসড়কের কাঠেরঘর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম।

নিহত বাকিয়ার মোল্লা বরিশাল সিএমএইচের বেসামরিক পরিচ্ছন্ন কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি করে সবজি নিয়ে বরিশাল থেকে লেবুখালী যাওয়ার পথে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে বাকেরগঞ্জের ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক পরিচ্ছন্নকর্মী বাকিয়ার মোল্লাকে মৃত ঘোষণা করেন।বাকি দুজন আহত অবস্থা ভর্তি করা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।