
নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোনার দুর্গাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে সোমেশ্বরী নদী থেকে বালু চুরির দায়ে ৬ লরি চালককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও আরও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা হয় প্রায় ৬০০ ফুট বালু।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর। পরে তিনি বালু চুরির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন ।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ধোবাউড়া উপজেলার গামারীতলা এলাকার মমিন আহমেদ (২০), একই উপজেলার জারিপপাড়া এলাকার সোহাগ মিয়া (২২), জিগাতলা এলাকার মো. হাকিম (২২), লঙ্গলজোড়া এলাকার মো. শরিফুল ইসলাম (২২), গৌরিপুর এলাকার মো. এনামুল হক (২৬) ও কৃষ্ণাপুর এলাকার আলমগীর হোসেন (২৪)।
জানা গেছে, সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলনে আদালতে নিষেধাজ্ঞা রয়েছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে সোমেশ্বরী নদী থেকে বালু চুরির মহোৎসব চলছিল। এরই মধ্যে শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে সোমেশ্বরী নদীর বিজয়পুর এলাকা থেকে বালু চুরির খবরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর।
এ-সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে লড়ি চালক মমিন আহমেদকে ৩ দিনের,সোহাগ মিয়া ও হাকিম মিয়াকে ৭ দিনের,শরিফুলইসলাম২০দিনের।
এমদাদুল হক ও আলমগীর হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও মানিক মিয়া নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন,সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে এরকম তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭ জনকে আটক করা হয়। পরে ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় ও ১ জনকে ৫০ হাতজার টাকা জরিমানা করা হয়।
আপনার মতামত লিখুন :