
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ইসলামিক ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামিক ছাত্র আন্দোলনের সরিষাবাড়ী উপজেলার তিন সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে মামুনুর রশিদ, সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে সাইফুদ্দিন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামিক ছাত্র আন্দোলনের উপজেলা সহ সভাপতি মামুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামিক ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামিক আন্দোলন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দীক, সাধারণ সম্পাদক ও সম্ভাব্য আগামী সংসদ সদস্য প্রার্থী মাওলানা আলী আকবর সিদ্দিকী, সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান প্রমুখ।
বাংলাদেশ ইসলামিক ছাত্র আন্দোলন সরিষাবাড়ী উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি মামুনুর রশিদ বলেন, আমাকে সভাপতি করে উপজেলা কমিটির 3 সদস্যবিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :