
শাখাওয়াত হোসেন সোহাগ, ঝালকাঠির নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের উৎসব উপলক্ষে আবহমান বাংলার গ্রাম্য সংস্কৃতি ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।(আজ২৮শে জানুয়ারী মঙ্গলবার) বিকাল ৪টায় জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৬৪নং কান্ডপাশা গোহালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বুদুমবাড়ি মাঠে এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, নলছিটি লেডিস ক্লাবের সভাপতি ফারহানা খান মিথিলা, নলছিটি থানা ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতায় তিন ক্যাটেগরিতে জেলার বিভিন্ন এলাকা থেকে ১৫টি ঘোড়া অংশ নেয়। গ্রামীণ এ ঐতিহ্যের প্রতিযোগিতা দেখতে আশপাশের এলাকা থেকে নারী-পুরুষ-শিশু কিশোরদের মিলনমেলায় পরিণত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।খেলায় এ ক্যাটেগরিতে প্রথম হয়েছেন লালচান, বি ক্যাটেগরিতে বিজয়ী হয়েছেন সুলতান। প্রধান অতিথি ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান বলেন,ঘোড়দৌড় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বিলুপ্তপ্রায় এ খেলা ধরে রাখার পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত করতেই এ আয়োজন।
এ আয়োজনের মধ্য দিয়ে আমরা ঝালকাঠির তরুণদের উজ্জীবিত রাখতে পারব আশা করি ঝালকাঠির তরুণরা উজ্জীবিত হবে এবং একটি সুন্দর ঝালকাঠি বিনির্মাণ করতে দেশীয় খেলাধুলার মধ্য দিয়ে একটি উজ্জ্বল বাংলাদেশ একটি কাঙ্খিত বাংলাদেশ একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।
আপনার মতামত লিখুন :