তারুণ্যের উৎসব উপলক্ষে সরিষাবাড়ীতে ফুটবল সেমিফাইনাল | Daily AjKaler Kontho

তারুণ্যের উৎসব উপলক্ষে সরিষাবাড়ীতে ফুটবল সেমিফাইনাল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৫, ৬:১৪ অপরাহ্ন
তারুণ্যের উৎসব উপলক্ষে সরিষাবাড়ীতে ফুটবল সেমিফাইনাল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : তারুণ্যের উৎসব উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার গণ ময়দান খেলার মাঠে আজ মঙ্গলবার বিকেলে ফুটবল সেমিফাইনাল খেলায় পোগলদিঘা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ- টাইব্রেকারে ৫-৪ গোলে আওনা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ কে হারিয়ে ফাইনালে উঠেছে।

আগামী ২৮ জানুয়ারি ভাটারা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ বনাম পোগলদিঘা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলাটি পরিচালনা করেন সাংবাদিক গুলজার হোসেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।ইউ এন ও অরুণ কৃষ্ণ পাল বলেন, তরুণদের মাদক ছেড়ে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।