
মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ নেট জাল ব্যবহার এবং পোনা মাছ আহরণের অপরাধে ০২ জেলেকে মৎস্য রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩(ক) ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার চিড়াপাড়া সংলগ্ন নদীর চরে ও বাঁশুরী খালে নিষিদ্ধ নেট জাল (চরগরা) দিয়ে পোনা মাছ আহরন করার সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ওকাউখালী থানা পুলিশের সহযোগি তায় ০২ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ০৩ হাজার মিটার নেট জাল ও ব্যবহৃত নৌকা জব্দ করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল মোল্লা ০২ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কাউখালী থানায় সোপার্দ করেন। আটক কৃতরা হলেন রফিক (৬২) পিতা ওসমান গনি, গ্রাম: জয়কুল,উপজেলা : কাউখালী এবং শিশির রঞ্জন হালদার (৫০) পিতা: সুরেশ রঞ্জন হালদার, গ্রাম: ঘোষকাঠি,উপজেলা : নাজিরপুর।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, অবরোধের সময় রাতের আধারে প্রশাসনের অগোচরে, অবৈধভাবে মাছ আহরণ ও নিষিদ্ধ জাল ব্যবহার করে আসছে। এ সকল নিষেধ অমান্যকারী অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :