
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার বয়রা ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে পোগলদিঘা ইন্ডিয়ান কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক দলের উদ্যোগে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয় ।
উপজেলা কৃষকদলের দলীয় সূত্রে জানা গেছে, প্রযুক্তি নির্ভরশীল কৃষক বান্ধব দেশ তুলতে কৃষক সমাবেশের আয়োজন করা হয়। কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ। কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার। আরো বক্তব্য দেন জামালপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার, উপজেলা কো অডিনেটর আল আমিন পোগলদিঘা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোশাররফ হোসেন , সদস্য সচিব রাশেদুল ইসলাম প্রমুখ ।
কৃষক সমাবেশ শেষে কৃষকদের হাতে একটি করে বনজ গাছের চারা তুলে দেয়া হয়। উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল মজিদ বলেন, প্রযুক্তি নির্ভরশীল ও কৃষক বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে কৃষকদের নিয়ে কৃষক দলের সমাবেশ আয়োজন করা হয়। পরিবেশ রক্ষায় কৃষকদের মধ্যে বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :