
মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : কুয়কাটা প্রেসক্লাব ও টোয়াক’র যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ‘কুয়াকাটা পর্যটন মেলা ২০২৫্#৩৯;। বুধবার বিকাল ৩টা থেকে কুয়কাটা সমুদ্র সৈকত সংলগ্ন ডিসি পার্ক মাঠে মেলাটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পটুয়াখালী জেলা প্রশাসক, আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে থাকবেন জেলা পুলিশ সুপার, আনোয়ার জাহিদ, টুরিস্ট পুলিশ কুয়কাটা রিজিয়নের পুলিশ সুপার, জিয়াউল আহসান তালুকদার, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার, মোঃ রবিউল ইসলাম, কুয়কাটা সেনা ক্যাম্প কমান্ডার, ক্যাপ্টেন শাবাব আহমেদ শিবলী, কুয়কাটা পৌর প্রশাসক, কৌশিক আহম্মেদ ,মহিপুর থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ তরিকুল ইসলাম, কুয়কাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ, দেলোয়ার হোসেন, কুয়াকাটা পৌর বিএনপি সভাপতি, আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী, প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুয়কাটা প্রেসক্লাব ও টোয়াক সভাপতি, রুমান ইমতিয়াজ তুষার। মাসব্যাপি এই মেলা উপলক্ষে থাকছে জমকালো সার্কাস প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট। থাকছে বিভিন্ন পণ্যের স্টল, রাখাইন তাঁত শিল্পের স্টল, রাখাইন পিঠা। ব্যবসায়ীরা বলছেন এভাবে মেলার আয়োজন করলে কুয়াকাটার প্রতি ট্যুরিস্টদের আকর্ষণ বাড়বে এবং ভালো বেচাকেনা হবে। আয়োাজক কমিটি জানান, কুয়কাটায় আগত পর্যটকদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে মাসব্যাপী এ পর্যটন মেলার উদ্যোগ নেয়া হয়েছে। মেলায় সামাজিক
অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ধরণের পণ্যের স্টল থাকবে। এছাড়া কুয়কাটার অংলকারখ্যাত রাখাইনদের তৈরি পিঠা ও হস্তচালিত তাঁতের তৈরি পোশাকের স্টল রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :