তারাগঞ্জে প্রয়াসের উদ্যোগে কম্বল বিতরণ | Daily AjKaler Kontho

তারাগঞ্জে প্রয়াসের উদ্যোগে কম্বল বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন
তারাগঞ্জে প্রয়াসের উদ্যোগে কম্বল বিতরণ

সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় গ্রাম ঘুরে ঘুরে হত-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করছেন, বে-সরকারি উন্নয়ন সংস্থা প্রয়াসের চেয়ারম্যান তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবেক শহীদুল ইসলাম।

গত ২৩শে ডিসেম্বর উপজেলার বিভিন্ন গ্রামঞ্চল ঘুরে হত-দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এসময় প্রধান অতিথি হিসেবে তার সাথে উপস্থিত ছিলেন, তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক সংবাদ প্রত্রিকার সাংবাদিক আশরাফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপাড়া মহিলা বিএম কলেজের প্রভাষক শাইদী হাসান শাহীদ ও দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি সোহেল রানা প্রমুখ।