ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে দোলন ও তালহা | Daily AjKaler Kontho

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে দোলন ও তালহা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে দোলন ও তালহা

বায়েজিদ আহমেদ জোনায়েত : ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি পদে এখন টিভির প্রতিবেদক দেলাওয়ার হোসাইন দোলন ও সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক মেহেদী হাসান তালহা নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার ২০ ডিসেম্বর ঢাকা কলেজ অডিটোরিয়াম এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচন (২০২৪-২৫)।

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের ৯টি পদে গত ১৮/১২/২০২৪ খ্রি. রোজ বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ সেশনের উক্ত নির্বাচনে ঢাকসাস সদস্যদের ভোটের ভিত্তিতে নিম্নে উল্লেখিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। আগামী এক (০১) বছরের জন্য নিম্নে উল্লেখিত সদস্যরা সমিতির দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, সদস্যদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক ফরহাদ বিন নূর পদত্যাগ করায় যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান তালহা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।নির্বাচিতরা হলেন-ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচন (২০২৪-২৫)।

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের ৯টি পদে গত ১৮/১২/২০২৪ খ্রি. রোজ বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ সেশনের উক্ত নির্বাচনে ঢাকসাস সদস্যদের ভোটের ভিত্তিতে নিম্নে উল্লেখিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। আগামী এক (০১) বছরের জন্য নিম্নে উল্লেখিত সদস্যরা সমিতির দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, সদস্যদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক ফরহাদ বিন নূর পদত্যাগ করায় যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান তালহা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

নির্বাচিতরা হলো কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নাজমুল হাসান (দৈনিক দেশ রূপান্তর), অর্থ সম্পাদক রহমতউল্লাহ (এসএ টিভি), দপ্তর সম্পাদক সাখাওয়াত আল হোসাইন (বিবার্তা ২৪), প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক (এখন টেলিভিশন), কার্যনির্বাহী সদস্য ফয়সাল আহমেদ (দৈনিক কালবেলা), জিসান আহমেদ (প্রজন্ম নিউজ ২৪) ও মাহফুজুর রহমান (নাগরিক টেলিভিশন)।

প্রধান নির্বাচন কমিশনার, তবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করে, সহকারি নির্বাচন কমিশনার হিসবে দায়িত্বে মাহমুদুল হাসান।