বাফেদার ৩১তম এজিএম অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বাফেদার ৩১তম এজিএম অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৪, ৪:০৬ অপরাহ্ন
বাফেদার ৩১তম এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেডা) ৩১তম (২০২৩-২৪) বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

৩১তম সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাফেদার নির্বাহী কমিটির চেয়ারম্যান ও সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মোঃ শওকত আলী খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাফেদার এক্সিকিউটিভ সেক্রেটারি মোঃ আবুল হাসেম।

সভায় অন্যান্যদের মধ্যে নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, এডি ব্যাংকসমূহের ব্যাবস্থাপনা পরিচালকগণ, টেকনিক্যাল কমিটির সদস্যবৃন্দ এবং সদস্য ব্যাংকসমূহের ট্রেজারি বিভাগের প্রধানগণ অংশ নেন।